শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সরকার গঠনের অপেক্ষায় দেশবাসী

শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে শেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সরকার গঠনের অপেক্ষায় দেশবাসী

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দীর্ঘদিনের সংশয়, জল্পনা-কল্পনা রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতিতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় অধিকাংশ কেন্দ্রে অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল বলে বিভিন্ন মহল থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের সারি চোখে পড়ে। নারী, প্রবীণ তরুণ ভোটারদের অংশগ্রহণ নির্বাচনকে প্রাণবন্ত করে তোলে। অনেক ভোটারই জানান, তারা উৎসবমুখর পরিবেশে কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পেরে সন্তুষ্ট।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী ২৯৯ টি আসনের মধ্যে ফলাফল ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) এককভাবে ২০৯ টি এবং জোটবদ্ধভাবে ২১২ টি আসনে জয়লাভ করেছে। দুই তৃর্তীয়াংশের বেশি আসনে বিজয়ী দলটির নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা নতুন সরকার গঠনের অপেক্ষায় রাজনৈতিক অঙ্গন এখন সরব।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সহিংসতা অস্থিরতার আশঙ্কা না থাকায় ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। সাধরণ জনগণ আশা করছেন, নতুন সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অর্থনীতি, কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তন আনবে।

সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা এখন একটি স্থিতিশীল, উন্নয়নমুখী গণমুখী সরকারের দিকে।  নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবেএমনটাই প্রত্যাশা দেশবাসীর।

Post a Comment

0 Comments