সোনার গহনা কেনার আগে ক্যারেট বুঝে নিন: মধ্যবিত্ত পরিবারের জন্য সহজ গাইড
সোনার
গহনা
শুধু
সৌন্দর্যের বিষয়
নয়,
এটি
একটি
বড়
আর্থিক
সিদ্ধান্ত—বিশেষ
করে
মধ্যবিত্ত পরিবারের জন্য।
বিয়ে,
পারিবারিক অনুষ্ঠান কিংবা
ভবিষ্যৎ বিনিয়োগের চিন্তায় অনেকেই
সোনা
কেনেন।
কিন্তু
সোনার
গহনা
কেনার
আগে
সবচেয়ে
গুরুত্বপূর্ণ বিষয়
হলো
ক্যারেট।
ক্যারেট কী?
স্বর্ণের বিশুদ্ধতা নির্ধারণের আন্তর্জাতিক একক হলো ক্যারেট। বিশুদ্ধতার ভিত্তিতে স্বর্ণকে সাধারণত ২৪, ২২, ২১ ও ১৮ ক্যারেটে শ্রেণিবদ্ধ করা হয়। ২৪ ক্যারেট স্বর্ণ সর্বাধিক খাঁটি হলেও এটি নরম
হওয়ায়
সাধারণত গহনা
তৈরিতে
ব্যবহার করা
হয়
না। দৈনন্দিন ব্যবহার, ক্রয়-বিক্রয়, লেনদেন ও গহনা তৈরিতে সাধারণত ২২ ক্যারেট বা তার চেয়ে কম ক্যারেটের স্বর্ণই বেশি ব্যবহৃত হয়।
২২ ক্যারেট সোনা
বাংলাদেশে গহনার
জন্য
সবচেয়ে
জনপ্রিয় হলো
২২
ক্যারেট সোনা।
এতে
সোনার
পরিমাণ
প্রায়
৯১.৬%। বিয়ের
গহনা
ও
ভারী
অলংকারের জন্য
এটি
সবচেয়ে
বেশি
ব্যবহৃত হয়।
২১ ক্যারেট সোনা
২১ ক্যারেট সোনা ২২ ক্যারেটের তুলনায় বেশি শক্ত। এতে সোনার পরিমাণ প্রায় ৮৭.৫%। আধুনিক ডিজাইনের গহনা, নিত্য ব্যবহারের অলংকারে এটি ব্যবহৃত হয়।
১৮ ক্যারেট সোনা
১৮ ক্যারেট সোনাও তুলনামূলকভাবে শক্ত। এতে সোনার পরিমাণ প্রায় ৭৫%। আধুনিক ডিজাইনের গহনা, নিত্য ব্যবহারের অলংকার কিংবা কম বাজেটের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।কোন ক্যারেট আপনার জন্য ভালো?
- বিয়ের গহনা → ২২ ক্যারেট
- দৈনন্দিন
ব্যবহার → ২১ বা ১৮ ক্যারেট
- বিনিয়োগের
চিন্তা থাকলে → ক্যারেটের পাশাপাশি বাজারদর যাচাই জরুরি
সোনার গহনা কেনার আগে অবশ্যই ক্যারেট, মেকিং চার্জ ও দোকানের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন। সচেতন সিদ্ধান্তই পারে ভবিষ্যতেসোর আর্থিক চাপ কমাতে।

0 Comments